প্রাইসিং পলিসি

আজুফির লক্ষ্য হলো- বাংলাদেশি মানুষের বাস্তব জীবনের সমস্যার জন্য কার্যকর ও ব্যবহারযোগ্য ডিজিটাল সমাধান তৈরি করা।

আমরা প্রতিশ্রুতিবদ্ধ —

  • বাস্তব সমস্যার বাস্তব সমাধান দিতে

  • স্পষ্ট ও স্বচ্ছ প্রাইসিং বজায় রাখতে

  • এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে গুরুত্ব দিতে

আজুফির প্রতিটি প্রোডাক্টের মূল্য নির্ধারণ করা হয় তার উপকারিতা, গভীরতা এবং ব্যবহারকারীর জীবনে দীর্ঘমেয়াদী Impact বিবেচনা করে। 

আমরা-

  • অপ্রয়োজনীয়ভাবে দাম কমাই না

  • আবার প্রিমিয়াম নাম দিয়ে অযথা দামও বাড়াই না

  • প্রতিটি প্রোডাক্টের মূল্য তার বাস্তব value অনুযায়ী নির্ধারণ করার জন্য চেষ্টা করি

Fixed Price Products:

যে সকল প্রোডাক্ট –

  • একটি সম্পূর্ণ সমাধান দেয়

  • নিয়মিত ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপকার করে

  • একাধিক টুল বা সিস্টেম দিয়ে তৈরী এবং একটি পূর্ণাংগ সিস্টেম হিসেবে কাজ করে

  • ছোট ছোট একাধিক পণ্যের সমন্বয়ে তৈরি

সেসব প্রোডাক্টের জন্য আমরা নির্দিষ্ট প্রিমিয়াম ক্যাটাগরীর মূল্য (Fixed Premium Price) রাখি।

Entry-Level Fixed Price Products:

কিছু প্রোডাক্ট আছে যেগুলো –

  • আকারে ছোট

  • নির্দিষ্ট একটি সমস্যার দ্রুত সমাধান করে

  • সহজ ও সরাসরি ব্যবহারযোগ্য

এই ধরনের প্রোডাক্টগুলোর মূল্য আমরা নির্দিষ্ট হলেও সহজ ও সাশ্রয়ী রাখি, যাতে বেশি মানুষ প্রয়োজনীয় টুল ব্যবহার করতে পারে এবং আজুফির প্রোডাক্টগুলোর সাথে পরিচিত হতে পারে।

Flexible Pricing (Pay What You Want):

কিছু নির্বাচিত প্রোডাক্টে আমরা Flexible Pricing (Pay What You Want) মডেল ব্যবহার করি। এটি করার উদ্দেশ্য হলো-

  • শেখা ও অভ্যাস গড়ে তোলাকে সহজ করা

  • শিক্ষামূলক ও সহায়ক টুল সবার কাছে পৌঁছানো

  • নতুন ব্যবহারকারীদের জন্য প্রবেশের বাধা কমানো

আজুফির যে প্রোডাক্টগুলোতে Flexible pricing দেয়া আছে সেগুলো আপনার সামর্থ্য এবং প্রোডাক্ট থেকে পাওয়া উপকারিতা বিবেচনায় নিয়ে নিজেই মূল্য নির্ধারণ করে কিনে নিবেন।

এই প্রোডাক্টগুলোতে প্রদত্ত Minimum Price রাখা হয়েছে প্রোডাক্টের গুণগত মান ও সাপোর্ট বজায় রাখার জন্য এবং Suggested Price আপনাকে আজুফির পক্ষ থেকে এই প্রোডাক্টের একটি সর্বনিম্ন ন্যায্য মূল্য ধারণা দিবে। 

তবে এই মডেলের প্রাইসিং দেয়া যে কোন প্রোডাক্ট আপনি যে দামেই কিনুন না কেন আপনার জন্য আমরা সবসময় আমাদের সেরা সাপোর্ট দেয়ার চেষ্টা করবো। 

Back to top